শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যত দ্রুত সম্ভব লিবিয়ায় শান্তি স্থাপনের আহ্বান এরদোয়ানের

ইয়াসিন আরাফাত : শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলকে সঙ্গে নিয়ে ইস্তানবুলে একটি বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সময় এই আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।এসময়  তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব শান্তি প্রতিষ্ঠিত না হলে লিবিয়ার সংঘাত পুরো ভূমধ্যসাগর অববাহিকাকে আক্রান্ত করবে।আলজাজিরা

গত নয় মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে গত সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিত হয় এক শান্তি সম্মেলন। ওই সম্মেলনে লিবিয়ার দুই পক্ষের আন্তর্জাতিক সমর্থকেরা একটি স্থায়ী যুদ্ধ বিরতির আহ্বান জানায়। তবুও এই সপ্তাহে রাজধানী ত্রিপোলির মিটিজা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

ওই হামলার জন্য হাফতার বাহিনীকে দায়ী করে এরদোয়ান বলেন, ‘এই হামলার ফলে দেখা গেছে কারা শান্তির পক্ষে আর কারা রক্তপাত ও কান্নার পক্ষে’। ত্রিপোলি সরকারের সমর্থক এরদোয়ান বলেন, ‘আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় লিবিয়ায় আগে যে ভুল করেছে এবার তা করবে না’।

  • সর্বশেষ