শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ৩৪ মার্কিন সেনা মস্তিস্কের সমস্যায় ভুগছেন, ট্রাম্প বলছেন সামান্য মাথা ব্যাথা

আসিফুজ্জামান পৃথিল : শুক্রবার পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান এই সংবাদ জানিয়েছেন। সিএনএন
চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মস্তিস্ক ক্ষতিগ্রস্থ হওয়াকে যুদ্ধের ক্ষতর মতো বড় ধরণের শারীরিক সমস্যা নয়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিলো- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাদের শারীরিক অবস্থা কেমন?
উত্তরে ট্রাম্প বলেন, ‘না, আমি শুনেছি তারা মাথা ব্যাথায় ভুগছেন। অন্য ছোটখাট সমস্যাও আছে। কিন্তু আমি বলবো, এটা বড় কিছু নয়।’
জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ৮ জানুয়ারি ইরাকে দুটি মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান দাবি করেছিলো এই ঘটনায় ৮০ মার্কিন সেনা মারা গেছেন। তবে যুক্তরাষ্ট্র বলে আসছিলো কেউ আহত পর্যন্ত হননি। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়