শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তিন হাজার কেজি পলিথিন সহ এক ব্যবসায়ীকে আটকের পর ৩মাসের কারাদন্ড

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত তিন হাজার কেজি পলিথিন সহ মোঃ মুরাদ হোসেন(৪২) নামে এক ব্যবসায়ীকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আটককৃত মুরাদ হোসেন ওই এলাকার মৃত ছুবহান শেখের ছেলে। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সোয়েব আহমেদ খান জানান,

বৃহস্পতিবার শহরের হাড়োকান্দি এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার কেজি পলিথিনসহ উক্ত ব্যবসায়ীকে আটকের পর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (১) টেবিলের ৪(খ) ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন সমূহ পরিবেশ সংরক্ষন অধিদপ্তর, ফরিদপুর প্রেরণ হয়।

এছারাও র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার কোতয়ালী থানা এলাকায় কোতয়ালী থানার জিআর নং-৮৭/১৭ এর ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক এক আসামীকে আটক করেছে। আটককৃত আসামী সদর উপজেলার চর গেন্দিয়া গ্রামের মৃত নজর আলী শেখের ছেলে মোফাজ্জেল শেখ(৫০)। উক্ত আসামীকে পরবর্তীতে ফরিদপুর জেলার কো  তয়ালী থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়