শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানিজ্যমেলায় উপচেপড়া ভীড়, বেচা বিক্রিতে খুশি ক্রেতা-বিক্রেতারা

লাইজুল ইসলাম : শুক্রবার বানিজ্যমেলায় সকাল থেকেই দর্শনার্থীদের ভীড় লক্ষ করা গেছে। তবে দুপুরের পর উপচেপড়া ভীড় সৃষ্টি হয় মেলা প্রাঙ্গনে। প্রতিটি অলিগলি ও খালি স্থানে লোকে লোকারন্ন। প্রত্যেকটি স্টলেও ছিলো ক্রেতা ও দর্শনার্থীদের ভীড়।

পরিবার নিয়ে ঘুরতে ও প্রয়োজনীয় কেনাকাটা করতে এসে ব্যবসায়ী সাইফুর রহমান বলেন, আজকেই প্রথম আসলাম। আগে ইচ্ছে করেই আসিনি। কেনাকাট করেছি। বাচ্চাদের জন্য আরো কিছু কিনবো। দাম নিয়ে তার কোনো অভিযোগ নেই। সীমন্তি দাশ এসেছেন একমাত্র ছেলেকে নিয়ে। তিনি বাসার গৃহস্থলী পন্য কিনেছেন।

বিভিন্ন স্টলের কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে লোকের সমাগম কম। তবে ব্যবসা ভালো হচ্ছে। কিন্তু আগামী সপ্তাহে যদি আবারও বন্ধের মধ্যে পরে যায় তাহলে সবারই ক্ষতি হবে।

শুরুতে মেলা বন্ধ ও বেশ কয়েকদিন দুপুর বারোটায় খোলা হয়েছে। সামনে আরো দুদিন বন্ধ থাকবে মেলা। এসব কারণ দেখিয়ে এক সপ্তাহ মেলার সময় বাড়ানো দাবি ব্যবসায়ীদের। আর এটা না হলে সবাই ক্ষতির সম্মুক্ষিণ হবে বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়