শিরোনাম
◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ টানা যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেধাবী শিক্ষার্থীদের দলে ভেড়ানোর চেষ্টায় জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর

ইসমাঈল ইমু : শিক্ষা কার্যক্রম চালানোর আড়ালে, কৌশলী কার্যক্রম চালিয়ে হিযবুত তাহরীর স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীদের দলে টানছে। সম্প্রতি চট্টগ্রামে হিযবুত তাহরীরের এক শীর্ষ নেতাসহ ১৫ জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য বেরিয়ে এসেছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, চান্দগাঁও আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের খতিজা টাওয়ারের এক বাসা থেকে হিযবুত তাহরীর বাংলাদেশের দ্বিতীয় নেতৃত্বদানকারী শীর্ষ নেতা আবদুল্লাহ আল মাহফুজসহ (৩০) সর্বমোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর বায়েজিদ থানার বায়েজিদ নগর আবাসিক এলাকা এবং পাঁচলাইশ আলামীন হাউজিং থেকে গ্রেপ্তার করা হয় আরো চারজনকে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে এরশাদুল আলম চট্টগ্রামের এক ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক এবং চট্টগ্রাম মহানগরী হিযবুত তাহরীর আঞ্চলিক প্রধান বলে পুলিশ জানিয়েছে। হিযবুত তাহরীর তাদের কৌশলী কার্যক্রমের মাধ্যমে স্কুল কলেজে পড়ুয়া মেধাবী ছাত্রদের দলে টানছে। এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি স্কুল কলেজ বা কোচিং-এ যাওয়ার নাম করে সস্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার আহবান জানানো হয়।

এদিকে রাজধানীতে চলতিমাসে বেশকজন ধরা পড়া সকলেই ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া এর আগেও ধরা পড়া বেশিরভাগ হিযবুত সদস্যরা মেধাবী শিক্ষার্থী বলে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়