শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তার হওয়ার স্বপ্ন আগুনে পুড়লো রুমানার

ইসমাঈল ইমু : চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের পর সবাই ব্যস্ত নিজের পুড়ে যাওয়া ঘরের মালপত্র সরানোর কাজে। কেউ কেউ ধ্বংস্তুপে নিজের প্রয়োজনীয় বস্তুটি খুঁজছেন। এদের মধ্যে ব্যতিক্রম রুমানা আক্তার তানজিদা। আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণির এ শিক্ষার্থীর সব বই পুড়ে গিয়েছে। সে আপন মনে নিজের পুড়ে যাওয়া বইগুলো ঘাটছিলো।

ভারাক্রান্ত মন নিয়ে রুমানা জানায়, আগুনে তার সব বই খাতা পুড়ে গেছে। বড় হয়ে ডাক্তার হয়ে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চায় সে।

রুমানার দিনমজুর বাবা বাদল বলেন, স্বল্প আয় দিয়ে সন্তানদের পড়াশোনা করাচ্ছি। আমার দুই সন্তান রুমানা ক্লাস ফাইভে আর ছেলে শরিফ ইসলাম রাসেল দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সাধ্য অনুযায়ী চেষ্টা করবো সন্তানরা যতটুকু পড়াশোনা করতে চায় তা করানোর। তবে আগুনে ঘরের অন্যান্য মালামালের পাশাপাশি সব বইখাতা পুড়ে যাওয়ায় সন্তানদের স্বপ্ন পুরন নিয়ে চিন্তিত তিনি।

শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে চলন্তিকা বস্তিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্ত্যইে চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে শারমিন নামের এক নারী অগ্নিদ্বগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়