শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদের জন্য নেতাদের পেছনে না ঘুরে তৃণমূলের পাশে দাঁড়াতে হবে, বললেন রমেশ চন্দ্র সেন

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। পদের জন্য নেতাদের পেছনে না ঘুরে তৃণমুলের কর্মীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তৃণমুলের কর্মীরাই বলবেন কাকে নেতা নির্বাচন করতে হবে। আর তৃণমুল চাইলে আমরা পদ দিতে বাধ্য আছি।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর উপহার হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলায় সেনুয়া ইউনিয়ন গঠন করা হয়েছে। এই ইউনিয়ন নিয়ে সদর উপজেলায় ২২টি ইউনিয়ন পরিষদ গঠন হলো। সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে। ইতোমধ্যে সদর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ হয়েছে।

রুহিয়া থানার সেনুয়া ইউনিয়নের কিসামত চামেশ্বরী দাখিল মাদরাসা মাঠে বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নোবেল চন্দ্র সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানা আওয়ামী লীগ সভাপতি পার্থ সারথী সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুর ইসলাম নুরু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়