শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাতায়াতে ভুল পথে গেলে সতর্ক করবে গুগল

আবদুল হাকিম : গুগল ম্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই ন্যাভিগেশন অ্যাপ।

ট্যাক্সিতে যাতায়াত করতে বিশেষ ভাবে কাজে লাগবে গুগল ম্যাপের নতুন ফিচারটি। ড্রাইভার কোনো কারণে অন্য পথে চললে সতর্ক করে দেবে গুগল ম্যাপ।

ধরুন আপনি কোন নতুন জায়গায় পৌঁছালেন, যেখানকার রাস্তাঘাট আপনি বিশেষ চেনেন না। এমন পরিস্থিতিতে ট্যাক্সিতে ওঠার সময় ড্রাইভার কোনো কারণে অন্য পথ ধরলে সাথে সাথে আপনাকে সতর্ক করে দেবে গুগল ম্যাপ।

কীভাবে নতুন এই ফিচারের সাথে যুক্ত হবেন : স্টেপ ১. গুগল ম্যাপে গন্তব্য সার্চ করে ন্যাভিগেশন শুরু করুন। স্টেপ ২. এবার উপরে ড্রাইভিং অপশন সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করার পরে নিচে ‘স্টে সেফার’ অপশন দেখতে পাবেন। স্টেপ ৩. ‘স্টে সেফার’ অপশনের অধীনে ‘গেট অফ রুট অ্যালার্ট’এনাবেল করে দিন। ফলে কোন কারণে গন্তব্যের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গাড়ি চলতে শুরু করলে তা জানিয়ে দেবে গুগল ম্যাপ। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়