শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাস আতঙ্কে য়ুহান প্রদেশে যাতায়াত ও মন্দির বন্ধ করে দিয়েছে চীন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে

আপেল মাহমুদ: চীনের য়ুহান প্রদেশে দ্রত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ভাইরাসটি যাতে পুরো চীনে বা দেশের বাইরে না ছড়াতে পারে সেজন্য ইতিমধ্যে য়ুহান প্রদেশের ১০ টি শহর থেকে বাইরে যাতায়াত বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। রয়র্টাস

এদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮৩০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কতৃপক্ষ। চীনের বাইরেও থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্তরা সবাই চীন থেকে দেশগুলোতে ভ্রমণ করেছিলেন বলে জানা যায়। চীন থেকে যাত্রীরা যাতে নিজের দেহে এই ভাইরাসটি বহন করে দেশে ঢুকতে না পারেন সে লক্ষ্যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভারত, জাপানসহ বেশ কয়েকটি দেশের বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে।

এদিকে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওবান শহরে ১০০০ শয্যাবিশিষ্ঠ একটি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। ওই হাসপাতালটি তৈরি করতে ইতিমধ্যে নির্মাণসামগ্রী প্রস্তুত করা হয়েছে। এ সপ্তাহের প্রথম দিকেই হাসপাতালটির নির্মাণ শেষ হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এক সপ্তাহের মধ্যেই ১০০০ শয্যাবিশিষ্ঠ হাসপাতাল নির্মাণের মতো কঠিন চ্যালেঞ্জ নিয়েছে কতৃপক্ষ।

তবে এই পরিস্থিতিকে চীনে জরুরী অবস্থা উল্লেখ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক মহামারির আকার ধারণ করেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ