শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউবার হাভানা নগরীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

কূটনৈতিক প্রতিবেদক : ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান কিউবার হাভানা নগরীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রস্তাব দিলে কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল মারিও ডিয়াজ-কানেল ব্যারমুডেজ এ উদ্যোগ স্বাগত জানিয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

ব্যারমুডেজ বলেন, কিউবার রাজধানীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য দুটি দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। দু’দেশের জনগণ ও সরকারকে এ বন্ধন আরো উচ্চতায় নিয়ে যেতে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে।

বৃহস্পতিবার দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালস, শিক্ষা এবং কূটনৈতিক প্ৰশিক্ষণ বিষয়ে আগামী দিনগুলোতে সহযোগীতার বিষয়ে ঐকমত্য পোষণ করেন দেশটির প্রেসিডেন্ট। এসব কার্য্যক্রমের জন্য এবং নিয়মিত বিরতিতে লক্ষ্যে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও সিদ্ধান্ত হয়।

রাষ্ট্রদূত জুলফিকার কিউবার রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক আলোচনাকালে বাংলাদেশ ও কিউবার ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিউবার শর্তহীন সমর্থন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কিউবার মহান নেতা ফিদেল ক্যাষ্ট্রোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়