শিরোনাম
◈ কথা দিচ্ছি, আর্জেন্টিনায় বিশ্বকাপ ফিরিয়ে আনতে সবটুকু উজাড় করে দেবো: নি‌কোলাস পাজ ◈ দুইবা‌রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব খেলা অপ্রত্যাশিত, বল‌লেন আ‌মির জাঙ্গু ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সহপাঠী-শিক্ষকরা ◈ মূলধন সংকটে বন্ধের মুখে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চার শাখা ◈ চীনে জ্বালানির দাম ১২% বৃদ্ধি, বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতিতে বাড়ছে চাপ ◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী দখলে শীর্ষে কুমিল্লা, পরের স্থানে যথাক্রমে নোয়াখালী ও চট্টগ্রাম

নিউজ ডেস্ক : দেশে নদী দখলদারের তালিকায় চট্টগ্রামের স্থান দ্বিতীয়। চট্টগ্রাম জেলায় নদী দখলদারের সংখ্যা চার হাজার ৭০৪ জন। তালিকার প্রথম ও তৃতীয় স্থানে যে দুই জেলা, তাও চট্টগ্রাম জেলার প্রতিবেশী। এর মধ্যে ৫ হাজার ৯০৬ জন নদী দখলদার নিয়ে তালিকার প্রথম স্থানটি কুমিল্লার। অন্যদিকে ৪ হাজার ৪৯৯ জন দখলদার নিয়ে নোয়াখালী রয়েছে দ্বিতীয় স্থানে। চট্টগ্রাম প্রতিদিন

দেশে নদী দখলদারের তালিকায় চট্টগ্রামের স্থান দ্বিতীয়। চট্টগ্রাম জেলায় নদী দখলদারের সংখ্যা চার হাজার ৭০৪ জন। তালিকার প্রথম ও তৃতীয় স্থানে যে দুই জেলা, তাও চট্টগ্রাম জেলার প্রতিবেশী। এর মধ্যে ৫ হাজার ৯০৬ জন নদী দখলদার নিয়ে তালিকার প্রথম স্থানটি কুমিল্লার। অন্যদিকে ৪ হাজার ৪৯৯ জন দখলদার নিয়ে নোয়াখালী রয়েছে দ্বিতীয় স্থানে।

নদী দখলে শীর্ষ ১০ জেলার মধ্যে বাকিগুলো হচ্ছে কুষ্টিয়া (৩ হাজার ১৩৪ জন), বরিশাল (২ হাজার ২৭২ জন), ময়মনসিংহ (২ হাজার ১৬০ জন), ফরিদপুর (১ হাজার ৮৪৩ জন), বরগুনা (১ হাজার ৫৫৪ জন), নাটোর (১ হাজার ৫৪১ জন), গোপালগঞ্জ (১ হাজার ৩৯৯ জন)। সবচেয়ে কম নদী দখলদার রয়েছেন লালমনিরহাট জেলায় (১৩ জন)।

বিভাগভিত্তিক সবচেয়ে বেশি দখলদার রয়েছে চট্টগ্রাম বিভাগে। এখানে মোট নদী দখলদারের সংখ্যা ১৮ হাজার ৪১১ জন। অন্য বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগে সাত হাজার ২১৮ জন, ঢাকা বিভাগে সাত হাজার ৫৮২ জন, বরিশাল বিভাগে পাঁচ হাজার ৬১১ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৪৯৫ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৭৮৩ জন, রংপুর বিভাগে দুই হাজার ৪১৪ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৪৪ জন। সবমিলিয়ে সারা দেশের ৬৪ জেলায় ৪৯ হাজার ১৬২ জন অবৈধ দখলদারের বিবরণ লিপিবদ্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে সরকারি দলের এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট জেলা তথ্য বাতায়নে আপলোড করে জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে সারাদেশে ৪৯ হাজার ১৬২ জন অবৈধ দখলদারের বিবরণ লিপিবদ্ধ আছে। নদ-নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করার কার্যক্রম চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে সব জেলা প্রশাসককে তালিকা অনুসারে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে নদ-নদীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়