শিরোনাম
◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট যা করেছেন, তা অন্যায়, অবৈধ এবং ভয়ানক, ডেমোক্রেটদের হয়ে চুড়ান্ত অভিযোগে বললেন নাদলার

আসিফুজ্জামান পৃথিল :  ডেমোক্রেটদের নিযুক্ত অন্যতম হাউজ ম্যানেজার জেরি নাদলার বৃহস্পতিবার নিজের উদ্বোধনী ভাষ্যে এই অভিযোগ উপস্থাপন করেন। সিএনএন

নাদলার বলেন, ‘প্রেসিডেন্ট যা করেছেন তা আমাদের দেশ, দেশের স্থপতি আর সংবিধানের চুড়ান্ত অপমান। প্রথমে তিনি আমাদের কংগ্রেসের অনুমোদন করা ৩৯ কোটি ১০ লাখ ডলারের সামরিক সহায়তা আটকে দিলেন। আমরা রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকতে ইউক্রেনের লড়াইয়ে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু তিনি তাদের ক্ল্যাকমেইল করেছেন।’

এদিকে আবারও এই বিচারপ্রক্রিয়াকে কটাক্ষ করে টুইট করেছেন ট্রাম্প। টুইটারে তিনি বলেন, ‘ডেমোক্রেটরা কোনও স্বাক্ষী চায় না। তারা স্বাক্ষী নিয়ে ব্যবসা করছে। তারা নকল হুইসেলব্লেয়ার নিয়ে মেতে আছে।’  এর আগে অভিশংসন বিচারপ্রক্রিয়ায় স্বাক্ষী বদলের প্রস্তাব প্রত্যাখান করেন ডেমোক্রেটরা।

রিপাবলিকানরা এই প্রক্রিয়ার মাধ্যমে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে স্বাক্ষী হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলো। এর বদলে তাদের দাবি ছিলো সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ডাকতে হবে।
ট্রাম্প এবং তার দলের অভিযোগ, একটি ইউক্রেনিয়ান কোম্পানিতে লগ্নি করতে গিয়ে দুর্নীতি করেছেন হান্টার বাইডেন। তবে ডেমোক্রেটরা এর বিরোধীতা করে আসছেন।  আগামী সপ্তাহে সমাপ্ত হতে পারে অভিশংসন বিচারপ্রক্রিয়া। অবশ্য রিপাবলিকান অধ্যুষিত সিনেটে ট্রাম্পের অপসারনের সম্ভাবনা অত্যন্ত কম। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ