শিরোনাম
◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিকুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা মেলেনি

বাংলা ট্রিবিউন: আতিকুল ইসলামঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগের একটিরও সত্যতা পাননি রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে ইটিআই ভবনে এ তথ্য জানান তিনি।

একটি অভিযোগের বিষয়ে আবুল কাসেম বলেন, ‘প্রথম যে অভিযোগ ছিল আতিকুল ইসলাম আচরণবিধি ভঙ্গ করেছেন। ওইখানে তিনি (তাবিথ) যে ছবিগুলো দিয়েছেন, সেগুলো ওইদিনের ছিল না। ওখানে চারটা ছবি ছিল। তারমধ্যে দুটি ছবিতে তারিখ ও সময় বলা ছিল। ওই ছবি দুটোতে আতিকুল ইসলাম ছিলেন না। অন্য যে দুটো ছবি, সেখানে আতিকুল ইসলাম ছিলেন। আমার কথা হলো, একই ক্যামেরা দিয়ে তুললে দুটোতে থাকবেন আর দুটোতে থাকবেন না কেন? ওই ছবিগুলো ফেক (ভুয়া) ছিল।’

আরেকটি অভিযোগের বিষয় তাৎক্ষণিক তার স্মরণে নেই বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তবে সেখানেও অভিযোগের সত্যতা পাননি বলে জানান আবুল কাসেম।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত অভিযোগ এসেছে ৩২টি। এরমধ্যে ৮টি মেয়র প্রার্থীদের এবং ২৪টি কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ। ৩০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। অভিযুক্তদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়