শিরোনাম
◈ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের, মোট মৃত্যু ৭৭১ ◈ তামিমকে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি, মিলল শীর্ষ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ◈ মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী ◈ মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল ◈ ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফ ডিজি, কাঁটাতারের বেড়ার জন্য জমি হস্তান্তরের ঘোষণা ◈ ব্যারিকেডে থামল শিক্ষার্থীদের মিছিল, শিক্ষা ভবনের সামনে উত্তেজনা (ভিডিও) ◈ চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষার্থীদের আন্দোলন: সচিবালয়ে নিরাপত্তা জোরদার ◈ পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রেমের সম্পর্ক ও ভিডিও ফাঁসের আশঙ্কা, পরিকল্পিতভাবে খুন হন ছাত্রদল নেতা জোবায়েদ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনটেলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বাংলাদেশি মার্কিন নাগরিক ওমর ইশরাক

সাইফুর রহমান: গত মঙ্গলবার এ পদে দায়িত্ব পান ওমর ইশরাক। ইনটেল হচ্ছে কম্পিউটারের প্রসেসর নির্মাণকারী একটি মার্কিন প্রতিষ্ঠান ।গত বুধবার রাতে ওমর ইশরাক তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশি হিসেবে এমন পদে আমি দায়িত্ব পেয়ে গর্বিত।’

টানা সাত বছর ধরে দায়িত্বে থাকা চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট গত মাসে অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হন তিনি।খবর, নিউ এইজ, ইলেকট্রনিকস উইকলি, ডেইলি সান।ক্যালিফোর্নিয়াভিত্তিক মার্কিন এই টেক জায়ান্ট সম্প্রতি এক বিবৃতিতে জানান, অতি শীঘ্রই ইনটেলের পরিচালনা পর্ষদের সদস্য ওমরের নতুন পদে নিয়োগ কার্যকর হবে। ৬৪ বছর বয়সী ওমর এছাড়াও মেডিকেল প্রযুক্তিপণ্য নির্মাতা মেডট্রনিকের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। তবে ইনটেলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেডট্রনিকের শীর্ষপদ ছাড়তে হবে তাকে।

বাংলাদেশে জন্ম নেয়া ওমর ২০১৭ সালে ইনটেলের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার আগে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও পিএইচপি ডিগ্রি অর্জন করেন। সম্পাদনা: দেবদুলাল মুন্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়