শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর শীতকালীন মহড়া ‘অপারেশন বিজয় গৌরব’ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: বৃহস্পতিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ (জাহাইজ্জ্যার চর) এলাকায় এ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৬৬ পদাতিক ডিভিশন শীতকালীন এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করে। ঘণ্টাব্যাপী অনুশীলনে তিন বাহিনীর সমন্বিত অভিযান প্রদর্শন করা হয়। এতে নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটও অংশ নেয়।

আধুনিক ট্যাংক, এপিসি, মিগ ফাইটার প্লেন, এমআই হেলিকপ্টার নিয়ে সশস্ত্রবাহিনীর সদস্যরা অনুশীলনে অংশ নেন। অনুশীলনের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও শত্রুবাহিনীর মধ্যে ছদ্ম যুদ্ধ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয় অর্জনের মধ্য দিয়ে মহড়া সমাপ্ত হয়।

শত্রু বাহিনীর বিরুদ্ধে সশস্ত্রবাহিনীর বিজয়ের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন ২২২ পদাতিক ব্রিগেড গ্রুপের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব। শত্রু বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয়ে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

স্থানীয় সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানসহ ঊধ্বর্তন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এরআগে প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে পৌঁছলে সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী তাকে স্বাগত জানান।

সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেনান্ট জেনারেল মো. শামসুল হক এবং প্রকৌশল বিভাগের প্রধান মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান দ্বীপের উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমে নির্মিত ও বাস্তবায়িত তিনটি বহুমুখী সাইক্লোন শেল্টার, পরিকল্পিত বনায়ন প্রকল্প এবং এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন।

  • সর্বশেষ