শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অং সান সুচিকে আন্তর্জাতিক আদালতের সামনে হাজির হতে বাধ্য করেছেন আবুবকর তামবাদু

আসিফুজ্জামান পৃথিল: কূটনৈতিকভাবে বাংলাদেশ আর গাম্বিয়া খুব বেশি ঘনিষ্ট নয়। গাম্বিয়ার আইন ও বিচারমন্ত্রী যখন বাংলাদেশে এলেন এবং রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার অঙ্গিকার করলেন বিষয়টা স্বাভাবিকভাবেই খুব নবেশি আলোড়ন তোলেনি। কিন্তু আবু বকর তামবাদু সত্যই পাশে থাকলেন, রীতিমত ইতিহাস তৈরি করে। বিবিসি

তামবাদু বিবিসিকে বলেন, ‘কক্সবাজার গিয়ে আমি উপলব্ধি করেছি, টেলিভিশনের পর্দায় আমরা যা দেখি, পরিস্থিতি আসলে তার চেয়েও কতটা গুরুতর। রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনী এবং বেসামরিক ব্যক্তিরা সংগঠিত হামলা চালাচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মায়ের কোল থেকে শিশুদের ছিনিয়ে নিয়ে জ্বলন্ত আগুনে ছুঁড়ে মারছে, পুরুষদের ধরে ধরে মেরে ফেলছে, মেয়েদের ধর্ষণ করছে এবং সবরকমের যৌন নির্যাতন করছে। ভাবনাটাই ভয়ঙ্কর।’

‘রুয়ান্ডায় তুতসিদের উপর যেরকম অপরাধ করা হয়েছিলো, এটা সেরকমই মনে হচ্ছিলো। এখানে সেই একই রকম কার্যক্রম হয়েছে, অমানবিক ঘটনা ঘটেছে, যেখানে গণহত্যার সব বৈশিষ্ট্যই রয়েছে। আমি বুঝতে পারলাম, রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে চিরতরে ধ্বংস করার জন্য এটা মিয়ানমারের সরকারের একটা চেষ্টা।’

বিবিসিকে স্বাক্ষাৎকার দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পরেন তামবাদু। তিনি বলেন, ‘যা আমি শুনেছি আর দেখেছি, ব্যক্তিগতভাবে তাতে আমি ক্ষুব্ধ হয়েছিলাম। পেশাগতভাবে আমি চিন্তা করলাম, এসব কাজের জন্য মিয়ানমারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর সেটা করার মাধ্যম হলো আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করা।’

তামবাদু জাতিসংঘের রুয়ান্ডা ট্রাইবুনালের অন্যতম কৌঁশুলি ছিলেন। তুতসিদের ন্যায়বিচার পেতে কাজ করেছেন তিনি। এবার কাঁধে তুলে নিয়েছেন রোহিঙ্গাদের ন্যায়বিচার দেয়ার দায়িত্ব।

  • সর্বশেষ