শিরোনাম
◈ তিতাসে ৫৯২ কোটি টাকায় নতুন দুই গ্যাসকূপ খননের পরিকল্পনা, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস ◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে খুনের ঘটনা রেকর্ড ছুঁয়েছে, প্রতি ১৫ মিনিটে খুন হচ্ছেন একজন

মশিউর অর্ণব: ২০১৯ সালে মেক্সিকোতে কমপক্ষে ৩৫ হাজার মানুষ খুন হয়েছেন। প্রতিদিন অন্তত ৯৫ জন বাসিন্দা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, অর্থাৎ প্রতি ১৫ মিনিটে খুনের শিকার হচ্ছেন একজন। ফ্রান্স ২৪

জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৯ সালে মেক্সিকোতে ৩৪ হাজার ৫৮২ জনকে হত্যা করা হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ২.৫ শতাংশ বেশি। ১৯৯৭ সালের পর এটাই সর্বোচ্চ হত্যাকাণ্ডের সংখ্যা।

বিশ্বের অন্যতম হত্যাকাণ্ডের দেশ হিসাবে মেক্সিকোর পরিচিতি পাওয়ার পেছনে মাদক চক্রগুলোকে দায়ী করা হয়। মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে এপর্যন্ত ২ লাখ ৭৫ হাজার মানুষ নিহত হয়েছেন।শুধুমাত্র জুন মাসেই নিহত হয়েছেন ২৯৯৩ জন।

চলতি মাসের শুরুতেই পশ্চিম মেক্সিকোতে দশজন আদিবাসী সংগীতশিল্পীকে গুলি করে হত্যার পর তাদের দেহ পুড়িয়ে ফেলা হয়।এর আগে, গত নভেম্বরে তিন নারী ও ছয় শিশু সহ একই পরিবারের নয়জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

  • সর্বশেষ