শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করে দিল আমেরিকা

রাশিদ রিয়াজ : মার্কিন সরকার ইরানের ব্যবসায়ী ও পুজি বিনিয়োগকারীদেরকে ভিসা দেয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক প্রজ্ঞাপনে একথা ঘোষণা করেছে।

এতে বলা হয়েছে, ইরানি নাগরিক বা তাদের আত্মায়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না। বৃহস্পতিবার থেকে এ নির্দেশ কার্যকর হবে।

আমেরিকায় বিদেশি বড় আকারের পুজি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এই দুই ধরনের ভিসা দেয়া হয়।এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা আমেরিকায় বসবাস করা ও ব্যবসায়িক কার্যক্রম চালানোর সুযোগ পান।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ভিসা নিয়ে ইতোমধ্যে কতো সংখ্যক ইরানি বসবাস করছেন তা স্পষ্ট নয়।তবে সংখ্যাটি অনেক ছোট বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। একজন ইরানি ছাত্রের ভিসা বাতিল করে তাকে আটকের প্রতিবাদে গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবাদ করেন অভিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনকারীরা। ওই ঘটনার দু’দিন পর ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

আমেরিকা এই প্রথম ইরানি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এমন অমানবিক আচরণ করেনি। কিছুদিন আগেও মার্কিন সরকার কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে ২০ ইরানি শিক্ষার্থীর ভিসা বাতিল করে দিয়েছিল। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়