শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রের মগজের ভেতর কী খেলা চলে তার কতোটা আমরা আমজনতা বুঝি?

 

শেখ মিরাজুল ইসলাম : ‘প্রথম আলো’ওয়ালাদের কেউ নই আমি। গত বছর ‘নার্সিসাসে প্রজাপতি’ সূত্রে মুর্তজা বশীরের ছাত্র হিসেবে মতিউর রহমান এসেছিলেন আমার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। সম্ভবত সেটাই আমার জন্য প্রথম ও শেষ ‘প্রথম আলো’ সৌজন্য। ‘প্রথম আলো’ অনুষ্ঠানটিতে কোন বক্তা কী বলেছেন সেটা ছাপিয়েছে। মূল বইটি চাপা পড়ে গেছে। সেই সূত্রে আমার বইয়ের বিক্রিবাট্টা বেড়েছে বলে আমি শুনিনি। কারণ সেটা ‘প্রথমা’র বই ছিলো না। ‘প্রথম আলো’ এমনই স্বৈর-গোষ্ঠীকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। পত্রিকাটির সম্পাদকীয় নীতি ও সংবাদ পরিবেশনের বিশেষ দৃষ্টিভঙ্গিতে ‘কোথায় একটা কিন্তু আছে’ জাতীয় ট্যাগ লেগেই থাকে। তারপরও আমরা প্রথম আলো পড়ি। তাকে গুরুত্ব দিই, আবার ভুল-ত্রুটি নিয়ে ট্রল করি, হাসাহাসি করে সময় কাটাই। কিশোর আবরারের মৃত্যুর পর কঠিন কঠিন শব্দে আমরা প্রথম আলো কর্তৃপক্ষের সমালোচনা করেছি। আইনি সমাধান চেয়েছি। কিন্তু ভুলেও চাইনি ব্যক্তিমানুষগুলো হয়রানির শিকার হোক। আইনের কালো হাত কতো বড় হতে পারে তা আমরা আগেও দেখেছি। আর এটা স্মৃতিতে আছে বলেই কখনো চাই না শত্রুও এই জটিলতায় পড়ুক।

মতিউর রহমান, আনিসুল হক ও বাকি আটজন সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি এমন সময়ে হলো যখন ইস্যুর পর ইস্যুতে আমাদের চোখ ট্যারা হওয়ার দশা। আইন অবশ্যই নিজের গতিতে চলুক। পথের কাঁটা দূর করতে আস্ত বৃক্ষকে যেন উপড়ে না ফেলা হয়। ‘প্রথম আলো’র আলোকিত মানুষগুলোকে গ্রেপ্তারি পরোয়ানার জেরে জেল-হাজতে তাদের দেখতে যারা উৎসাহী, তারা আদতে গণতন্ত্রী নন। রাষ্ট্রের মগজের ভিতর কি খেলা চলে তার কতোটা আমরা আমজনতা বুঝি? আমরা তো শুধু প্রথম আলো পড়ি আর সব বুঝে যাই। ‘প্রথম আলো’র পথের কাঁটা সরিয়ে নিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়