শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় প্রয়াত সাংসদ মান্নানের নামে সড়কের নামকরণ দাবি

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের নামানুসারে সড়কের নামকরণের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। জেলার গাবতলী থেকে সারিয়াকান্দি সড়ক এবং শহরের কলোনীর বাসভবনের সড়কটির নাম এমপি আব্দুল মান্নান করাসহ প্রতি বছর তাঁর নামে পদক প্রবর্তনের প্রস্তাবও জানান তারা।

বুধবার বিকেল ৫ টার সময় শহরের শহীদ খোকন পার্কে শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৫ দিনব্যাপী শোক কর্মসূচির শেষদিন স্মরণ সভায় এসব দাবি জানানো হয়। স্মরণ সভার আলোচকবৃন্দ প্রয়াত আব্দুল মান্নানের ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সাংস্কৃতিক অংশগ্রহণ-অবদান নিয়ে আলোচনা করে বলেন, 'তিনি শুধু মাত্র তাঁর সংসদীয় আসনের উন্নয়ন নিয়ে কাজ করেন নি, এই জেলার উন্নয়ন ও সাংস্কৃতিক আয়োজনে নিজ এলাকা ছাড়িয়ে তিনি সমগ্র বগুড়াবাসীর জন্য কাজ করেছেন। সামাজিক ভূমিকা রাখার মতো কাজ থাকলে তিনি ছুটে গেছেন সেখানে। কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা রেখেছেন। নদী ভাঙ্গন প্রবণ এলাকা সারিকান্দি ও সোনাতলা এলাকার মানুষকে সমৃদ্ধির মুখ দেখিয়েছেন আব্দুল মান্নান। সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক সহযোদ্ধা ও অভিভাবককে হারিয়েছে। যা আপূরণীয়। শোক সভার শুরুতে এমপি আব্দুল মান্নানের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ