শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ বছরের নানার ধর্ষণে নাতনী অন্তঃসত্তা !

শেরপুর-১ তপু সরকার হারুন : ৬০ বছরের এক বৃদ্ধ নানার ধর্ষণে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রী অন্তঃসত্তা হয়ে পড়ার অভিযোগ উঠেছে। অন্তঃসত্তা ওই ছাত্রী শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া বালিকা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং পূর্ব মলামারী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ধর্ষক সম্পর্কে প্রতিবেশি  নানা হন।

এ-বিষয়ে নাতনির মা বাদী হয়ে বদর আলীকে (৬০) প্রধান আসামী করে মঙ্গলবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানা একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে আসামী বদর আলীকে গ্রেফতার করে বুধবার (২২ জানুয়ারী) শেরপুর আদালতে সোপর্দ করেছে।

ধর্ষনের শিকার মাদরাসা ছাত্রী ও অভিযুক্ত বদর আলী একই বাড়ির পাশাপাশি ঘরে বাস করে আসছিল। গত কয়েক মাস আগে বদর আলী ওই ছাত্রীকে তেলপড়া দেওয়ার নাম করে গোয়াল ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে। গত ১৩ জানুয়ারী ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে তার মা তাকে চিকিৎসার জন্য পাশ্ববর্তী উপজেলা বকশীগঞ্জে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়েছে। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বদর আলী আপোষ-মীমাংসার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকালে ভিকটিমের মা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার সাংবাদিকদের বলেন, অভিযুক্ত বদর আলীকে গ্রেফতার করে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম অন্ত:সত্তা কিনা তা নির্ণয়ের জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়