শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিমেষের আইচের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা ভাবনার

মাজহারুল ইসলাম : বুধবার রাতে ভাবনা তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অনিমেষ আইচের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানালেন। নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেমের সম্পর্ক নিয়ে বেশ আগে থেকেই কানাঘুষা ছিল। কাজের সম্পর্কের সুবাদে দুজনের মধ্যে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বিনোদন জগতের অনেকেই বিষয়টি জানতেনও। সব উপেক্ষা করে তাঁরা দুজন শুধু নিজেদের মতো করে কাজ করে গেছেন। খুব একটা লুকোচুরিও করেননি তাঁরা। গেল বছর ভালোবাসা দিবসে পরিচিত কয়েকজনকে নিজেদের প্রেমের কথা জানিয়েছেন তাঁরা। দুজনকে একসঙ্গে দেশেবিদেশ ঘুরে বেড়াতেও দেখা গেছে। সূত্র : প্রথম আলো

ভাবনার ঘোষণার সঙ্গে সঙ্গে ফেসবুকে বেশ সাড়া ফেলে। ভাবনার ওয়ালে অভিনন্দন জানাতে থাকেন।
অভিনেত্রী রুনা খান শুভেচ্ছা জানালে ভাবনা তাঁকে বলেন, কেমন লাগলো আমার নতুন বন্ধুকে। জবাবে রুনা খান পাল্টা বলেন, আগে পরিচয় করিয়ে দাও তার সঙ্গে...তারপর না বলবো, তাকে কেমন লাগলো। উহ তাই তো, জলদি করছি। জবাব দিলেন ভাবনা।
অভিনেত্রী তারিন লিখেছেন, অবশেষে!
শবনম ফারিয়া লিখেছেন, যাক বাবা। এখন একটু খাওয়াদাওয়া করবো, দোয়া দিই।
মৌসুমি হামিদ লিখেছেন, ভালোবাসা অটুট থাকুক সারা জীবন।
অনেক বছর ধরেই অনিমেষ আইচ নাট্য নির্মাণের সঙ্গে যুক্ত। ভাবনা কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত। ২০১৩ সালের আলোচিত নাটক ‘নয়টার সংবাদ’ ঘিরে প্রথম আলাপ হয় অনিমেষ ও ভাবনার। ২০১৩ সালে এই নাটকটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে শ্রেষ্ঠ টিভি নির্দেশকের পুরস্কার অর্জন করেন। এদিন রাতে অভিনন্দন জানানোর জন্য ভাবনা ফোন করেন অনিমেষ আইচকে। সেই থেকে গল্প শুরু, মন দেয়া নেয়া। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়