শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৭

মাসুদ আলম: মঙ্গলবার গভীর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ৫৭ পিস ইয়াবা ও ২টি মোবাইলসহ রতন এবং আল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। একই রাতে রাজধানীর জুরাইন এলাকা থেকে সাইদুর রহমান ও জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২ ক্যান বিয়ার, ১ বোতল মদ, ১টি প্রাইভেট কার ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

এছাড়া শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকা থেকে ২ ক্যান ভদকা, ১টি মোবাইল ও ২ হাজার ৫শ টাকাসহ শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। একইদিন সন্ধ্যায় শ্যামপুর থানার পোস্তগোলা এলাকা থেকে ৭ ক্যান বিয়ার, ১টি প্রাইভেট কার ও ২টি মোবাইলসহ আজাদুল ইসলাম পিন্টুকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকা থেকে ২০ ইয়াবা, ৩২পুরিয়া হিরোইন ও ১টি মোবাইল ফোনসহ সোহরাবকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়