শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিসেফের তথ্যমতে, সমগ্র বিশ্বের দরিদ্র পরিবারের প্রতি তিনজন মেয়ের মধ্যে স্কুলে যাওয়ার সুযোগ পায় মাত্র একজন

মশিউর অর্ণব: এডুকেশন ওয়ার্ল্ড ফোরামের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে দারিদ্র, লিঙ্গ বৈষম্য, প্রতিবন্ধকতা, ভাষা, স্কুলের থেকে দূরত্ব, স্কুলের প্রাথমিক কিছু বিষয়ের অভাবের কারণে শিশুরা স্কুলবিমুখ হয়ে পড়ছে। এনডিটিভি

ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক হেনরি ফোর বলেন, ‘গরিব ছাত্রদের ফেল করিয়ে কিছু দেশ আসলে নিজেদের দেশকেই ফেল করিয়ে দিচ্ছে। প্রয়োজনীয় দক্ষতার অভাবে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না, এমনকি প্রতিযোগিতায় নামতেই পারছে না।আর সেজন্যই নিজেদের দেশের অর্থব্যবস্থাতেও তারা যোগদান করতে পারছেনা।

৪২ টি দেশের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দরিদ্র পরিবারের বাচ্চাদের পড়াশোনার ব্যয়টি ধনী পরিবারের বাচ্চাদের পড়াশোনা ব্যয়ের দ্বিগুণ।আফ্রিকাতে শিক্ষাক্ষেত্রে ব্যয়ের দিক দিয়ে ধনী এবং দরিদ্রদের মধ্যে ব্যবধান অনেকাংশে বেড়েছে। আফ্রিকার ১০টি দেশের প্রাপ্ত তথ্য অনুসারে, গরিব পরিবারের বাচ্চাদের জন্য শিক্ষা খাতে যে খরচটা করা হয়, তার থেকে চার গুণ বেশি খরচ করা হয় ধনী পরিবারের বাচ্চাদের ক্ষেত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়