শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

না খেতে পেয়ে মৃত্যুর মুখোমুখি পাঁচ সিংহ, হৃদয়স্পর্শী ছবি ভাইরাল

মুসবা তিন্নি : না খেতে পেয়ে প্রচন্ড অপুষ্টির শিকার পাঁচটি সিংহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সুদানের রাজধানী খারটৌমের আল-কুরেশি পার্কে পার্কে এই পাঁচটি সিংহের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সিংহগুলোর খাবার ও প্রতিষেধকের অভাব। এতে করে না খেতে পেয়ে মৃত্যুর মুখোমুখি সেই পাঁচ সিংহ। ডেইলি বাংলাদেশ /প্রিয় ডটকম

সিংহগুলোকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার শুরু হয়েছে। রুগ্ন সিংহগুলিকে নিয়ে বিভিন্ন তথ্য, ছবি শেয়ার করে সংশ্লিষ্ট মানুষ প্রতিষ্ঠানগুলির কাছে পশুগুলির সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ওসমান সালিহ নামের এক ব্যক্তি। সিংহগুলোর এই করুণ দশার ছবি মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাদের অবস্থা খতিয়ে দেখতে বহু স্বেচ্ছাসেবী পার্কে এসেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে সালিহ জানান, ডোনেটররা সিংহগুলোর জন্য তাজা মাংস নিয়ে এসেছেন। সঙ্গে অ্যান্টিবায়োটিকস ও আইভি ড্রিপসও যোগাড় হচ্ছে। সিংহগুলিকে বাঁচানোর উদ্যোগ গ্রহণের জন্য অনেকেই তার প্রশংসা করেছেন এবং পোস্টগুলোর কমেন্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন।

পার্কের পশু চিকিৎসকরা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সিংহগুলোর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কয়েকটি সিংহের ওজন প্রচুর কমে গিয়েছে।

পার্কের এক তত্ত্বাবধায়ক বলেন, সিংহগুলো নানা রোগে ভুগছে। ওরা অসুস্থ হয়ে পড়েছে, মনে হচ্ছে অপুষ্টির শিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়