শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে সেরা উইকেট শিকারী হতে চান রউফ

স্পোর্টস ডেস্ক : চলমান বিগ ব্যাশের হ্যাটট্রিক করে আলোচনায় আসেন পাকিস্তানের পেসার হারিস রউফ। এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স খেলায় বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে চাপ অনুভব করছেন না ২৬ বছর বয়সী এই পেসার। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তার লক্ষ্য সেরা বোলার হওয়া।

রউফ বলেন, ‘ঘরের মাঠে খেলবো। ভাবতে গেলেই গর্ব হচ্ছে যে, ঘরের মাঠে আমার অভিষেক হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সিরিজ জেতার চেষ্টা করবো। আর আমার লক্ষ্য থাকবে সিরিজের সেরা বোলার হওয়ার।’

বিগ ব্যাশের পর থেকেই পাকিস্তানের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রউফ। পাকিস্তানের দল ঘোষণার পর তাকে নিয়েই আলোচনা হচ্ছে বেশি। এমন আলোচনায় চাপ অনুভব করছেন না পাকিস্তানের তরুণ এই ডানহাতি পেসার।

এ প্রসঙ্গে রউফ বলেন, ‘আমি চাপে নেই। জানি মানুষজন আমাকে নিয়ে উন্মুখ এবং চাহিদাও অনেক বেশি। সত্যি বলতে, লোকজন যে আমাকে নিয়ে কথা-বার্তা বলছে, এটা আমার জন্য খুব সম্মানের। আমার মনে হয় এতে আমার আত্মবিশ্বাস বাড়ছে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে রউফের পারফরম্যান্স দারুণ ২৫ ম্যাচে তিনি নিয়েছেন ৩৫ উইকেট। এবারের বিগ ব্যাশে হোবার্ট হ্যারিক্যান্সের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়