শিরোনাম
◈ সিঙ্গাপুর হংকং লন্ডন নিউইয়র্কের বাজারে ১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ, দায়িত্বে জেপি মরগান চেজ ◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন ◈ কুমিল্লায় পুলিশ পরিচয়ে শিক্ষার্থীদের তল্লাশি, ভুয়া সন্দেহে এএসআইসহ ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা ◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার ◈ মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন শুরু আজ থেকেই; বেতন ১,৭০০ রিঙ্গিত ◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা!

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতৃত্ব একজন মাকে শক্তি যোগায়, বললেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক : মাতৃত্বের মাধ্যমে একজন মা তার পরিপূর্ণ শক্তির রুপ ফিরে পায় বলে মন্তব্য করেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।

অন্তঃসত্ত্বা ও ছেলের জন্মের কারণে প্রায় দুই বছর টেনিস কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। ফিরেই সফলতা পেলেন ভারতীয় এই তারকা। হোবার্ট ইন্টারন্যাশনাল ডাবলসের শিরোপা জিতেছেন শোয়েবপত্নী। স্বভাবতই প্রশংসার জোয়ারে ভাসছেন সানিয়া।

তাকে টুপিখোলা অভিনন্দন জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং এবং পাকিস্তানের তারকা পেসার হাসান আলি। টুইটারে যুবরাজ লিখেছেন, ‘অভিনন্দন সানিয়া। দুর্দান্ত কামব্যাক। মাতৃত্বের স্বাদ তোমাকে আরো শক্তিশালী করেছে। তোমার জন্য গর্বিত বন্ধু।’

প্রতিউত্তরে যুবিকে ধন্যবাদ দিতে ভোলেননি সানিয়া। তিনি বলেন, ‘ধন্যবাদ দোস্ত। মাতৃত্বের স্বাদ একজন মাকে সবকিছু সম্ভব করতে সত্যিকার অর্থেই শক্তি জোগায়।’
এদিকে ফিটনেস সমস্যার কারণে এখন পাকিস্তান জাতীয় দলের বাইরে আছেন হাসান। তিনিও সানিয়াকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন। পাক পেসার নিজের টুইটারে লিখেন, ‘অভিনন্দন ভাবি।’ হাসানের টুইটবার্তায় জবাবে তাকে ধন্যবাদও দিয়েছেন হায়দরাবাদি আইকন।

দীর্ঘদিনের প্রেম শেষে ২০১০ সালে সানিয়াকে বিয়ে করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এর পর ২০১৮ সালের অক্টোবরে তাদের ঘর আলোকিত করে আসে ফুটফুটে ছেলে ইজহান। স্বদেশী ক্রিকেটারের স্ত্রী হওয়ায় ভারতীয় টেনিসকন্যাকে ভাবি বলে সম্বোধন করেন অনেক পাকিস্তানি খেলোয়াড়।

  • সর্বশেষ