শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি যুব বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন বাংলাদেশের রকিবুল

আক্তারুজ্জামান : দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। এ ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার রকিবুল হাসান। তার ঘূর্ণিতেই এলোমেলো হয়ে গিয়েছিলো স্কটিশদের ব্যাটিং লাইন। এবারের আসরে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছেন রকিবুল। সবমিলিয়ে যুব বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করলেন ১৭ বছরের এ বাঁহাতি।

স্কটল্যান্ডের ইনিংসে বল হাতে বাংলাদেশের হয়ে আঘাত হানেন তানজিম সাকিব, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয়। এরপরের আক্রমণ ছিলো রকিবুলের। শরিফুল ও সাকিব দুজনই নিজেদের একই ওভারে দুটি করে উইকেট শিকার করে স্কটিশদের ব্যাকফুটে ঠেলে দেন। পরে বাকি কাজ সারেন রকিবুল।

ইনিংসের ২৪ তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা দিনটি উইকেট তুলে নেন। প্রথমে কেস সাজ্জাদকে বোল্ড করেন। এরপর লিলে রবার্টসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। পরের বলেই আবারও বোল্ড। এবার স্ট্যাম্প ভাঙেন চার্লি পিটের। ব্যাস হয়ে গেলো হ্যাটট্রিক।

এর আগে ২০১০ বিশ্বকাপে হ্যাটট্রিক পেয়েছিলেন কামরান ইসলাম রাব্বী। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে বড় ব্যবধানে জিতেছিলো জুনিয়র টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়