শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের প্রত্যাখ্যাত দলগুলোই ভুল তথ্য ছড়াচ্ছে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী

শাহনাজ বেগম : বিজেপির সিনিয়র নেতা জে পি নড্ডা দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর দিল্লির বিজেপি কার্যালয়ে সহায়তা কর্মসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের প্রতিক্রিয়ায় সোমবার এ মন্তব্য করেছেন। ইয়ন

সংশোধিত নাগরিকত্ব আইনে কারও নাগরিকত্ব বাতিল করবে না বরং নাগরিকত্ব দেবে একথাটি আবারও মনে করিয়ে দিয়ে মোদী বলেন, ‘ভারতে স্বাধীনতার পর মহাত্মা গান্ধী এবং তখনকার অন্যান্য বড় নেতারা সকলেই বিশ্বাস করেছিলেন যে পাকিস্তানের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব দেয়া উচিত’।

পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, জৈন, পার্সী, বৌদ্ধ ও খ্রীস্টানরা নাগরিকত্ব পাবে, যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছিলো।

ভারতে সিএএ আইনটি নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলমান থাকা সত্ত্বেও চলতি মাসের ১০ তারিখ থেকে কার্যকর করা হয়েছে। এ সংক্রান্ত বিলটি ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয়। সম্পাদনা : অর্ণব

  • সর্বশেষ