শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আগে লাহোর থেকে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

আক্তারুজ্জামান : না হু না হু করেও শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১২ বছর পর সিরিজ খেলবে তাও তিন ধাপে। প্রথম ধাপের সফর শুরু ২৩ জানুয়ারি। নিরাপত্তা নিয়ে অসন্তোষ থাকা সত্ত্বেও এ সফর সম্পন্ন করবে টাইগাররা। এ্রর মধ্যে হঠাৎই দুঃসংবাদ দেখা দিয়েছে। ২৪ জানুয়ারি থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। এই সিরিজের আগে লাহোরের অদূরে হারুনাবাদ বাইপাস থেকে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।এমন খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সিটিডির একজন মুখপাত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এই তিনজনকে। সেখান থেকে ৭টি বিস্ফোরক, সেফটি ফিউজ, ২ বাক্স বল বেয়ারিং, ১টি ইলেকট্রিক ব্যাটারি, ১টি ইলেকট্রিক সুইচ এবং দুটি শপিং ব্যাগভর্তি বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ, ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইনসপেক্টর এবং ৫৯২ জন অধস্তন নিরাপত্তাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়