শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাতা হিসেবে নয়, সরাসরি পর্দায় হাজির হলেন ফাহমি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি অনেক দিন ধরে তাকে মিডিয়ায় দেখা না গেলেও ফের আলোচনায় এলেন ফাহমি। তবে নির্মাতা হিসেবে নয়, সরাসরি পর্দায় হাজির হলেন তিনি।

ওয়াসিম সিতার নির্মিত ‘হারেস' নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন ফাহমি। এ ছবিতে স্ত্রী খুনের দায়ে পাঁচ বছর জেল খেটে বের হওয়া এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে ফাহমিকে।

এক কারাভোগী ব্যক্তিকে কীভাবে সমাজ মেনে নিচ্ছে তা নিয়েই গল্পের কাহিনী আবর্তিত।

ছবিটি প্রসঙ্গে পরিচালক ওয়াসিম সিতার জানান, ‘হারেস' ছবিটি পুরোপুরি থ্রিলার ধাঁচের। এখানে একজনের গল্প উঠে এসেছে। ছবিটি ইতিমধ্যে অনেক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধান চরিত্র ফাহমি অভিনয় দেখতে উৎসুক অনেকেই।

ইফতেখার আহমেদ ফাহমি ছাড়াও অভিনয় করেছেন অর্ষা, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার, শাহ মীর প্রমুখ। অনুলিখন : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়