শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানালেন ইনজামাম-উল-হক

মাজহারুল ইসলাম : পাকিস্তানের এ কিংবদন্তি ক্রিকেটার সোমবার নিজের ইউটিউব চ্যানেলে এই ধন্যবাদ জানান। তিনি বলেন, পাকিস্তান সফরে আসার সিদ্ধান্ত নেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। টাইগারদের ধন্যবাদ। বাংলাদেশ যদি পুরো সিরিজটি একসঙ্গে খেলে যেতো তাহলে সমর্থকদের জন্য আরও ভালো হতো। আমার বিশ্বাস সমর্থকরা সিরিজটি ভালোভাবে উপভোগ করবেন।

জানা যায়, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছে না বিদেশি কোনও দল। তবে দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স¤প্রতি সন্ত্রাসী হামলায় আক্রান্ত সেই শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়েই করাচি এবং রাওয়ালপিণ্ডিতে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান।

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে ফেব্রæয়ারিতে টেস্ট আর এপ্রিল মাসে একটি ওয়ানডে আর একটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়