শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌক্তিক দাবির পক্ষে কোনো আন্দোলনই বৃথা যায় না

সাইদুর রহমান : যৌক্তিক দাবির পক্ষে কোনো আন্দোলনই বৃথা যায় না। সর্ব শেষ উদাহরণ ঢাকার দুই সিটির নির্বাচন পেছানো ইস্যুতে ঢাবির শিক্ষার্থীদের আমরণ কর্মসূচি গ্রহণ। ভোট পেছানোর দাবিতে যদি জনগণ সফল হতে পারে তাহলে জোরালোভাবে ভোটাধিকার রক্ষার দাবি উঠা জরুরি। দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম লক্ষ্য নাগরিকের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন। দেশের সাড়ে ১০ কোটি ভোটারের শতভাগ সুষ্ঠুভাবে ভোট প্রয়োগের ব্যবস্থা অত্যাবশ্যকীয়। পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন সাংবিধানিক অধিকার। তবে সবাই একবাক্যে স্বীকার করতে বাধ্য যে, বর্তমানে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ ঘাটতি প্রকট। স্বাধীনচেতা মানুষেরা আজ লোভনীয় নির্বাচনের দায়িত্ব পালন করতে চায় না।

নিজের ভোট নিজে দেয়ার ঐতিহ্যবাহী পদ্ধতি বিলীনের কারণে ভোটদান থেকে বিরত ভোটারদের বড় একটি অংশ। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন তার বড় উদাহরণ। মোদ্দাকথা সুশাসন এবং উন্নয়নের পূর্বশর্ত নাগরিকের স্বাধীন মতপ্রকাশ করা। দেশের নির্বাচন ব্যবস্থাপনার দুর্বল চিত্র নিয়ে কেউই কথা বলে না। নির্বাচন নিয়ে কিছু বললেই মুষ্টিমেয় লোক চেতে উঠেন। গায়ের জোরে কথা বলেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বললেই রাজাকারের ট্যাগ লাগিয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন। এভাবে চলতে থাকলে আজ আপনি যেমন অন্যের ভোট দিচ্ছেন কাল তেমনি অন্য লোকও আপনার ভোট দেবে। আমাদের সবার উচিত নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণে সহযোগিতা করা। অন্যের ভোট নিজে না দেয়া। নাগরিকের ভোটাধিকার রক্ষায় সোচ্চার হওয়া। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়