শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর

স্বপন দেব, মৌলভীবাজার: সিলেট লালাখাল চা বাগান থেকে উদ্ধার করা বিপন্ন প্রজাতীর লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার(২০ জাননুয়ারি) সকালে বানরটি হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সিলেটের লালাখাল এলাকায় স্থানীয় জনতার হাতে বানরটি আটক করে। পরে শ্রীমঙ্গল সোনাছড়া চা বাগানের মেম্বার সিউধনীর সহযোগিতায় বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বানরটি বর্তমানে শারীরিক ভাবে দুর্বল কারণ সে দুইদিন কিছুই খায়নি। সুস্থ হওয়ার পর সুবিধামত সময়ে বানরটি বনে অবমুক্ত করা হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ