শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুঃখজনকভাবে ঐক্যের আন্তরিক আহ্বান সত্ত্বেও মুসলিম বিশ্বে অপবাদ, সংঘাত ও যুদ্ধ অব্যাহত রয়েছে বললেন ইরানের সর্বোচ্চ নেতা

রাশিদ রিয়াজ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের কারণে স্বাধীনচেতা ইরানি জাতির প্রতি গোটা বিশ্বের যে আকর্ষণ তৈরি হয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে তুলেছে। তিনি সোমবার তেহরানে ইরানের হজ্ব বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের মানুষ ধর্মের ভিত্তিতে জনগণের শাসনের মডেলের সঙ্গে পরিচিত নন। হজের মৌসুম এই মডেল গোটা বিশ্বের সামনে তুলে ধরার বড় সুযোগ। ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতার কারণ এবং ইরানের ন্যায্য অবস্থান ও যুক্তি তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী হজের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের অনেক দেশই হজের গুরুত্ব ও প্রভাব সম্পর্কে অবহিত নয়। তিনি বলেন, হজের মধ্যে রয়েছে মুসলিম উম্মাহর ব্যাপক কল্যাণ।

তিনি আরও বলেন, বিশ্বের শক্তিধর দেশগুলো মুসলমানদের মধ্যে ঐক্য ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, প্রকৃত মুসলিম উম্মাহ এখনও গড়ে ওঠেনি। অর্থাৎ মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে অভিন্ন লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের পর্যায়ে পৌঁছায়নি। দুঃখজনকভাবে ঐক্যের আন্তরিক আহ্বান সত্ত্বেও মুসলিম বিশ্বে অপবাদ, সংঘাত ও যুদ্ধ অব্যাহত রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা ইরানকে একটি সাধারণ দেশে পরিণত হওয়ার যে কথা বলছে তার অর্থ হলো জনগণের রায়ের সঙ্গে ইসলামি নির্দেশনাকে মিলিয়ে সমাজ গড়ার নয়া ধারণা ও বক্তব্য থেকে তেহরানকে সরে আসতে হবে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়