শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত ডা: মোহাম্মদ ইমরান বলেছেন, আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে, শীঘ্রই ভিসা সমস্যার সমাধান হবে। দীর্ঘ আট বছর ধরে বন্ধ থাকা দেশীয় শ্রমিকদের ভিসা ও ভিসা পরিবর্তন চালু হবে।

আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আগামী মার্চ মাস নাগাদ বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ সফর করবেন। তিনি গত শনিবার আমিরাতের সর্ববৃহৎ সংগঠন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিদায় সম্বর্ধনায় সম্বর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময়ে সংগঠনের সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমুর সূচনা বক্তব্যের পর মোহাম্মদ জামশেদ আলম, মউন উদ্দিন, গোলাম কাদের ইফতি, জাহাঙ্গীর কবির বাপ্পী, আলাউদীন, মোহাম্মদ জমির হোসেন, মোহাম্মদ আইয়ুব খান, জাকির হোসেন জসিম, আজিমউদ্দিন সিকদার,আবদুল কাদের সিদ্দিকী, জনাতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম, ইনজিনিয়ার আশীষ কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিদায়ী রাস্ট্রদূত আরো বলেন, তিনি দূতাবাসের সেবার মান উন্নয়নের পাশাপাশি এমআরপি বিতরণ আর আমিরাত ঘোষিত সাধারণ ক্ষমায় অবৈধ দেশীয় অভিবাসীদের বৈধ করণের মত চ্যালেঞ্জিং কাজ সবার সহযোগিতা নিয়ে সুচারুভাবে সম্পন্ন করেছেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়