শিরোনাম
◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা!

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাফিক সিগন্যালের অব্যবস্থাপনা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ : ট্রাফিক সিগন্যালের অব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পেক্ষিতে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরির্দশক, ডিএমপি কমিশনার, কমিশনার ট্রাফিক, দুই সিটি করপোরেশনের সিইও-সহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া রাজধানীর ট্রাফিক সিগন্যালের বিধি প্রণয়নের জন্যও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ট্রাফিক সিগন্যালের অপারেটিভ সিগন্যাল সিস্টেম মনিটরিংয়ে অব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি মনোজ কুমার ভৌমিক রিটটি দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়