শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে তিন ফার্মেসীকে ২ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : আশুলিয়ায় বিক্রয় নিষিদ্ধ এবং মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসীর কাছ থেকে ২ লাখ টাকা অর্থদন্ড আদায় এবং বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ ও ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাবের মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান আশুলিয়ার পলাশবাড়ী ও গাজীরচট এলাকায় এ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৪ জানিয়েছে, অভিযানকালে ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া বিভিন্ন নকল পণ্য তৈরীর অপরাধে মেসার্স শাহ জালাল ফার্মেসীর মালিক মো. মোশারফ হোসেনের কাছ থেকে ১ লাখ, তরুন ফার্মেসীর মালিক বরুন মিস্ত্রীর কাছ থেকে ৫০ হাজার এবং মেসার্স হাজী ছবুর মাষ্টার ফার্মেসী এন্ড স্কীন কেয়ারের মালিক মো. ইসরাফিল আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও এসব ফার্মেসী থেকে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়