শিরোনাম
◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্য রয়্যালসকে সস্তা করছে মেগান, বাবা টমাসের মন্তব্য, রাজকীয় উপাধি ছেড়ে কটেজ সংস্কারের অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি হ্যারির

শাহনাজ বেগম : মেগানের বাবা টমাস মার্কেল এক চ্যানেলে বলেছেন, মেগান ও হ্যারির আচরণ বিব্রতকর। বহুজাতিক কোম্পানি ওয়ালমার্টের সঙ্গে তুলনা করে মেগানের বাবা প্রথমবারের মতো রাজপরিবারের সঙ্কট সম্পর্কে মন্তব্য করে শনিবার বলেছেন, ব্রিটিশ রাজ পরিবার এখন পর্যন্ত অন্যতম সেরা প্রতিষ্ঠান কিন্তু তারা সেটা ধ্বংস করছে। বিত্ত বৈভবের জন্য প্রত্যেক মেয়ের যে স্বপ্ন থাকে তা ছুড়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ডেইলি মেইল, বিবিসি

তিনি বলেন, হ্যারি ও মেগানের বিবাহের পর তারা একটি বন্ধনে জড়িয়েছিলো যা রাজপরিবারের অংশ হয়ে দাঁড়ায়। ব্রিটিশ রাজপরিবার এখন পর্যন্ত অন্যতম বৃহত্তম দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান। তারা এটিকে ধ্বংস ও জঞ্জাল করে তুলছে যা তাদের করা উচিত নয়। এটা তাদের বোকামি।

এদিকে, বাকিংহাম প্রাসাদ এক ঘোষণায় জানিয়েছে, প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান তাদের হিজ/হার রয়্যাল হাইনেস (এইচআরএইচ) উপাধি আর ব্যবহার করবেন না এবং রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারি অর্থও গ্রহণ করবেন না। এই দম্পতি আনুষ্ঠানিকভাবে আর ব্রিটেনের রানির প্রতিনিধিত্বও করবেন না। এমনকি যুক্তরাজ্যে তাদের পারিবারিক বাসস্থান হিসেবে থেকে যাওয়া ফ্রগমোর কটেজ সংস্কার করতে যে ২৪ লাখ পাউন্ড সরকারি অর্থ ব্যয় হয়েছে তা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। তবে হ্যারি তার অনলাইনে রাজপরিবারের পরিচয় হিজ রয়্যাল হাইনেস এখনো মুছে দেননি। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়