শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে নবজাতক শিশুকে লবণ খাইয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক : ১৫ দিন বয়সের এক নবজাতককে লবণ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। এই ঘটনায় ভাবি আরফাতুন মিমিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দিনাজপুর সদর উপজেলার চোওড়া গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী। নিউজ ২৪

সদর উপজেলার চোওড়া গ্রামের নুর ইসলাম প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম ১৫ দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন। গতকাল শুক্রবার দুপুরে নিজ ঘরে নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়।

নবজাতকের মুখে ফেনা ও লবণ দেখা যায়। সন্দেহ হয় শিশুকে লবণ খাইয়ে হত্যা করা হয়। আর এই হত্যার সঙ্গে একই বাসায় থাকা সৎ ভাবির আরফাতুন মিমিকে সন্দেহ করা হয়। এ সময় তাকে গ্রামের লোকজন আটক করে পুলিশে শোপর্দ করে।

এই ঘটনায় নবজাতক শিশুর বাবা নুর ইসলাম পুত্রবধু আরফাতুন মিমিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. দুলাল জানান, আসামিকে শনিবার বিকেলে কোর্টে চালান দিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে বাড়ির জমি নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়