শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমে শীত নামতে পারে : আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক : শনিবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় বেলা গড়াতেই সূর্য যেন গ্রীষ্মের খরতাপ নিয়ে হাজির। তিন দিন আগেও যে শীতের অনুভূতি ছিলো, তা বোঝার উপায় নেই। গতকাল মানুষের কেটেছে দিনভর এমন আবহাওয়ায় । প্রথম আলো

রোববারও (১৯ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমে শীত নামতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে রংপুর ও সিলেট বিভাগের দু–একটি জায়গায়।

তাপমাত্রা বৃদ্ধি এবং কুয়াশা কমে আসায় রাজধানীর বায়ুর মানও কিছুটা উন্নতি হয়েছে। ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বায়ুর মান ছিলো খুবই খারাপ। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল তথ্য বলছে, গতকাল সকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ঢাকা ১৭তম অবস্থানে ছিলো। এক সপ্তাহ আগেও ঢাকা ১ থেকে ৩ নম্বরে অবস্থান করছিলো। অনুলিখন : হ্যাপি আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়