শিরোনাম
◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যক্রোঁকে পারস্য উপসাগরের সঠিক নাম উচ্চারণের আহ্বান জানিয়েছে ইরান

ইয়াসিন আরাফাত : পারস্য উপসাগরকে আরব সাগর বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁ। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার ভোরে এক টুইটার বার্তায় ম্যক্রোঁকে উদ্দেশ্য করে লিখেছেন, ইরানের দক্ষিণে যে উপসাগর অবস্থিত তার নাম পারস্য উপসাগর। মুসাভি ফার্সি, ইংরেজি ও ফরাসি এই তিন ভাষায় তার টুইট বার্তাটি প্রকাশ করেন। পার্সটুডে

মুসাভি তার টুইট বার্তায় ম্যাকরনকে উদ্দেশ্য করে বলেন, এই উপসাগরে আপনার দেশের সেনা উপস্থিতি ততটাই ভুল, যতটা ভুল আপনি এটির নাম উচ্চারণের ক্ষেত্রে করেছেন। দুটিই অনেক বড় ভুল তবে তা এখনো পুষিয়ে নেয়া সম্ভব।

হাজার হাজার বছর ধরে ইরানের দক্ষিণে অবস্থিত এই উপসাগরটি পারস্য উপসাগর হিসেবে স্বীকৃত হয়ে আসছিলো। কিন্তু পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর উসকানিতে এই উপসাগরের নাম বিকৃত করে আসছে। প্রথমে এসব দেশ এই নাম থেকে ‘পারস্য’ শব্দটি বাদ দিয়ে শুধু উপসাগর বলা শুরু করে। সাম্প্রতিক সময়ে কোনো কোনো দেশ এটিকে আরব উপসাগরব নামেও উল্লেখ করছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়