শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যারি ও মেগান এখন থেকে রয়েল হাইনেস উপাধি ব্যবহার করবেন না

ইয়াসিন আরাফাত : এই দম্পতির ভবিষ্যতের ভূমিকা নিয়ে আলোচনা করার পর এই বিবৃতি প্রকাশ করে বাকিংহাম প্যালেস। বিবৃতিতে বলা হয়, এখন থেকে ব্রিটেনের রানীর প্রতিনিধিত্বও করবেন না। পাশাপাশি রাজকীয় দায়িত্বের জন্য টাকাও পাবেন না প্রিন্স হ্যারি এবং মেগান। বিবিসি

চলতি মাসে প্রিন্স হ্যারি এবং মেগান সিনিয়র রয়্যাল হিসাবে জীবন যাপন করতে চান না বলে ঘোষণা করেছিলেন। এরপর দীর্ঘদিনের আলোচনার পর রানী বলেছিলেন, আমি সন্তুষ্ট যে আমরা একত্রে আমার নাতি এবং তার পরিবারের জন্য একটি গঠনমূলক এবং সহায়ক পথ খুঁজে পেয়েছি।

তিনি বলেন, হ্যারি, মেগান এবং আর্চি সবসময়ই আমার পরিবারের অনেক প্রিয় সদস্য থাকবে। গত দুই বছর যাবত তারা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে তা স্বীকার করছি এবং আরও স্বাধীন জীবন যাপনের জন্য তাদের ইচ্ছাকে সমর্থন করি। আমি এই দেশ, কমনওয়েলথ এবং এর বাইরেও তাদের নিবেদিত সমস্ত কাজের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই এবং মেগান কীভাবে এত দ্রুত পরিবারের একজন হয়ে উঠেছে তা নিয়ে আমি বিশেষভাবে গর্বিত। পুরো পরিবারের আশা, আজকের চুক্তি তাদের একটি সুখী এবং শান্তিপূর্ণ নতুন জীবন গড়ার সুযোগ দেবে।

এদিকে রাজকীয় এই দম্পতির নিরাপত্তার ব্যবস্থা কী হবে সে বিষয়ে রাজপরিবার কোনো মন্তব্য করেনি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়