শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মুসবা তিন্নি : রাজশাহীর পবা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও লাশ উদ্ধার করে।

শাহ মখদুম থানার পরিদর্শক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বিকেলে পবা উপজেলা পরিষদের পশ্চিম দিকে থাকা পুকুরের মধ্যে এক নারীর লাশ ভাসছে এমন খবর পেয়ে পিবিআই ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশটি গলে যাওয়ায় প্রাথমিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ওই নারীর পরনে একটি লাল রংয়ের মেক্সি ও শোয়েটের ছিলো।

আবুল কালাম আজাদ জানান, লাশ দেখে বোঝা যাচ্ছে তিন-চার দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তিনি আরও জানান, দুপুরে পুকুরের পানিতে লাশ ভেসে ওঠার পর তা স্থানীয়দের নজরে আসে। পরে তারা থানার খবর দেন। পানিতে থাকায় ওই নারীর শরীরের বিভিন্ন অংশ এরইমধ্যে পচে গেছে। তাই ওই নারীর পরিচয় নিশ্চিত করতে সময় লাগবে। এজন্য ডিএনএ টেস্ট করার প্রয়োজন হতে পারে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়াটি শেষ হলে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়। তাই আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

  • সর্বশেষ