শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাবানা আজমি

মুসফিরাহ হাবীব: ভারতের মুম্বাই-পুণে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউডের বর্ষীয়াণ অভিনেত্রী শাবানা আজমি। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খালালপুর টোল প্লাজার কাছে হঠাৎ করেই তার গাড়িটি একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে।এরপর সঙ্গে সঙ্গেই পানভেলে এমজিএম হাসপাতালে ভরতি করা হয় শাবানা আজমিকে । হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শাবানা গুরুতর আহত হয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

শুক্রবারই ছিল জাভেদ আখতারের ৭৫ তম জন্মদিন। বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির কাছের বেশ কিছু মানুষজনকে সঙ্গে নিয়ে স্বামীর জন্মদিন সেলিব্রেট করছিলেন শাবানা। আর তারপরদিনই ঘটল এ ভয়াবহ দুর্ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়