শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বাসচাপায় কিশোরের মৃত্যু

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বাসচাপায় ইমরান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের

শ্রীরামপুর ব্রিজ পার হচ্ছিলো ইমরান। এসময় নীলাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কিশোর ইমরানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

ইমরান উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সম্পাদনাঃ আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়