শিরোনাম
◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন পেছাতে ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

মহসীন কবির: শনিবার (১৮ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে এ ঘোষণা দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সময় টিভি

এছাড়া ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না, প্রতিরোধ করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ইসিকে নিতে হবে ।

এদিকে সরস্বতী পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। চিকিৎসক জানান, খাবার গ্রহণ না করায় এ অসুস্থতা। দীর্ঘক্ষণ এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে।

এদিকে নির্বাচনের তারিখ পরিবর্তন করা না হলে এ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। বারবার পদক্ষেপ গ্রহণ করে কোনো সাড়া না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি গ্রহণ করেছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন শুরু করেন। এতে সংহতি প্রকাশ করেছে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সব হলের শিক্ষার্থী।

  • সর্বশেষ