শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

সুজন কৈরী : ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। আটককৃতরা হলেন- মো. সুমন ফকির (২৬) ও মো. রিপন শেখ (৩৩)।

শনিবার (১৮ জানুয়ারি) র‌্যাব-৮ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, গোপন তথ্যে শুক্রবার রাতে কোতয়ালীর কবিরপুর গ্রামের বাসিন্দা সুমন ফকিরের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সুমন ও রিপনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা, মাদক কেনা-বেচায় ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ৩ মোবাইল ফোন এবং মাদক বিক্রি ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ করা ইয়াবাগুলো তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন। এছাড়া তারা দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়