শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ জানুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সহযোগিতা করবেন তাবিথ আউয়াল

শাহানুজ্জামান টিটু : শনিবার (১৮ জানুয়ারি) সকালে খিলগাঁও তালতলা এলাকায় গণসংযোগকালে তিনি বলেন,  গণতন্ত্র হরণ করা হয়েছে। এখন জনগণ ভোট দিতে পারে না। এবার বিএনপির নেতাকর্মীরা ভোটারদের সাহস দিবে ভোট কেন্দ্রে যেতে এবং ভোটারা যাতে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে সে সহযোগিতা করবে।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচন কমিশনারের উপর আস্থা নেই। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারপরে আমরা দেখতে চাই নির্বাচন কমিশন কি করে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,  নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসা, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, কাউন্সিলর প্রার্থী লেলাল কবির হেলু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়