শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অভিনব কায়দায়’ সোনা লুট করলো ডাকাত দল (ভিডিও)

নিউজ ডেস্ক : পশ্চিম লন্ডনের শেফার্ড বুশ জুয়েলারি দোকানে ‘অভিনব কায়দায়’ ডাকাতি করতে এসে আটক হয়েছেন একজন। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করা হয়। আমাদের সময়

ওই প্রতিবেদনে বলা হয়, ডাকাত দলটি একটি কালো রঙের রেঞ্জ রোভার গাড়ি নিয়ে দোকানের কাঁচ ভেঙে আকষ্মিক ভেতরে ঢুকে পড়ে। তখন দোকানের ভেতরে অবস্থান করা এক ক্রেতা কোনোমতে গাড়ি চাপা থেকে রেহাই পান। দোকানে ঢুকে ডাকাত দলের সদস্যরা ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার ব্যাগে ভরতে থাকে। কিছুক্ষণ পর ডাকাতি করে বেরিয়ে যাওয়ার সময় দোকানদার এবং বাইরে অবস্থান নেয়া সাধারণ জনগণ একজনকে ধরতে সক্ষম হয়।

এর কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ওই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ৩৪ বছর বয়সী ওই ডাকাতের নাম বেন ওয়েজনার। তার বিরুদ্ধে ডাকাতি, বিপজ্জনক গাড়ি চালানো এবং অস্ত্র বহনের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এই গাড়িটি চলতি মাসের শুরুতে চুরি করেছিলো ডাকাত দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়